ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বুটেক্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন। গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারো ১০টি বিভাগে মোট ৬০০টি আসন রয়েছে। আগামী ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং চলবে ১৩ মে পর্যন্ত।

এ সময় আবেদনকারীকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এবং ২৫মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন ২৬মে যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এবং প্রবেশপথ সংগ্রহের শেষ সময় ১০ জুন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।

আবেদনের জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৫ থাকতে হবে। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ২০ পয়েন্ট এর মধ্যে জিপিএ-১৯ পয়েন্ট হলেই আবেদন করা যাবে। পরবর্তীতে আবেদনকারী শিক্ষার্থীদের থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের ওপর মোট প্রাপ্ত নাম্বারে ভিত্তিতে ছয় হাজার জনকে বাছাই করা হবে লিখিত পরীক্ষার জন্য। এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ের ওপর ৬০ নম্বর করে এবং ইংরেজি বিষয়ে ওপর ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ফাংশনাল ইংলিশ অনুসরণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বুটেক্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জুন

আপডেট টাইম : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩