ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

পাকিস্তানের সেনাপ্রধানের নতুন হুঁশিয়ারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে পেশোয়ারে সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির।

শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা এ হামলার পরিকল্পনা করেছেন, অংশ নিয়েছেন, প্ররোচনা এবং উস্কানি দিয়েছেন তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে, সেনা দফতর ও কমান্ডারের বাড়িতে হামলার বিষয়টিকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেন পাক সেনাপ্রধান।

এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর পুরো পাকিস্তানে ছড়িয়ে পরা সহিংসতায় অন্তত ১০ জন নিহত হন। এছাড়া দেশটিতে ৭২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার নিজের গ্রেফতার ও দেশজুড়ে সহিংসতার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেন। পাশাপাশি সেনাপ্রধান তাকে ‘ভুল বুঝছেন’ বলেও মন্তব্য করেন ইমরান।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। আদালতে শুনানির বিরতিতে বিবিসির সাংবাদিক ক্যারোলিন ডেভিসকে সাক্ষাৎকার দেন তিনি।

সে সময় ইমরান খান বলেন, তিনি (সেনাপ্রধান আসিম মুনির) সবসময়ই এই ভয়ে থাকেন যে যদি আমি ক্ষমতায় আসি, সেক্ষেত্রে তাকে আমি পদচ্যুত করব। অথচ আমি তাকে বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করেছি… এমনকি লিখিত বার্তা দিয়েও জানিয়েছি— এমনটা আমি করব না… কিন্তু সে আমার ওপর বিশ্বার রাখতে পারছে না। তার মনে এই ধারণা গেড়ে বসেছে— (ক্ষমতায় গেলে) আমি তাকে পদচ্যুত করবই। বর্তমানে দেশে যা যা হচ্ছে— সবকিছু তার সরাসরি নির্দেশে হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৯ মে গ্রেফতারের পর উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। দলীয় প্রধানকে গ্রেফতারের কারণে এদিন ক্ষুব্ধ হয়ে ওঠেন তেহরিক ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা। তারা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালান। সূত্র: জিও টিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পাকিস্তানের সেনাপ্রধানের নতুন হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩