ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

পঞ্চগড়ে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে পৃথক এলাকায় জান্নাতুল ফেরদৌস (১৮) ও লিপি আক্তার (২৮) নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে লিপি আক্তার পাঁচ মাসের অন্তঃস্বত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (১৩ মে) বিকেল ও সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ও তেঁতুলিয়া থানা পুলিশ জানিয়েছে, জান্নাতুল ফেরদৌস তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের তালুকবাড়ি গ্রামের মুসলিম উদ্দীনের স্ত্রী। আর লিপি আক্তার পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের কাকপাড়া নতুনহাট গ্রামের ভ্যানচালক গাজীর স্ত্রী।

পুলিশ জানায়, জান্নাতুল সবার অজান্তে শনিবার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী এক চাচাতো বোন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

একইভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পাঁচ মাসের অন্তঃস্বত্বা লিপি আক্তার। তবে লিপির আত্মহত্যার বিষয়টি ‘রহস্যজনক’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

উভয় ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সঈদ চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

পঞ্চগড়ে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩