ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

পরীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাজ

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমনি ও শরীফুল রাজ। গত বছরের শেষে বছরের শুরুর দিন থেকেই বিচ্ছেদের সুর উঠে। এবার সে গুঞ্জন সত্যি হলো। রোববার (৪ জুন) রাতে এক ফেসবুক লাইভে গণমাধ্যমকে নায়ক শরীফুল রাজ জানান, আমি ও পরী সেপারেশনে আছি। আর আমি এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।
এর আগে রাজ আরো বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।

এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর এ তারকা দম্পতি গোপনে বিয়ে করেন। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

প্রসঙ্গত, গত ২৯ মে তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে পরী বলেন, রাজ আমার সঙ্গে থাকতে চায় না। আর এ কারণে ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজ। এরপর থেকে বাসায়ও ফেরে না আর ফোনও রিসিভ করে না। অথচ ভাইরাল ভিডিওতে আমার নাম জড়িয়েছে সবাই। আমাকে এমন মজার পাত্র বানানোর মানে কী?

এদিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গে রাজ সংবাদমাধ্যমকে জানান, পরী তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

অন্যদিকে পরীকে মিথ্যাবাদী বলায় সংবাদ মাধ্যমে প্রমাণ তুলে ধরেন পরী। জানান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রীর সঙ্গে রাজ ২০ মে সবশেষ বাসায় আসে। এরপর ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পরে আর বাসাই ফেরেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

পরীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন রাজ

আপডেট টাইম : ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩