ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গোদাগাড়ীতে বিরল রো/গে ভুগছে ২ বছরের অবোধ শিশু সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আ/টক

অভিবাসীদের সুযোগ সুবিধা ও অধিকার আদায়ে দায়িত্বের সাথে কাজ করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, অভিবাসীদের সুযোগ সুবিধা ও অধিকার পূরণে দূতাবাস ও হাইকমিশনগুলোকে আরও সঠিকভাবে ও সুনির্দিষ্ট দায়িত্বের সাথে কাজ করতে হবে।

সোমবার (১ জুলাই) সংসদ ভবন সংলগ্ন পার্লামেন্ট মেম্বারস ক্লাবে ‘অভিবাসন ও উন্নয়নে এসডিজি-এর লক্ষ্যমাত্রার বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এসডিজি অর্জনে বাংলাদেশের যতটুকু সক্ষমতা আছে তা বিবেচনায় নিয়ে সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বিদেশে জনশক্তি চলে যাওয়াতে দেশের গৃহস্থলী কাজে জনশক্তির পরিমাণ কমে গেছে। হেনরি কিসিঞ্জার যেখানে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে ‘সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া একটি দেশ’ বলে উল্লেখ করেছেন।

সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, হোসনে আরা লুৎফা ডালিয়া, রোকসানা ইয়াসমিন ছুটি এবং বিভিন্ন বেসরকারি অভিবাসী সংগঠনের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অভিবাসীদের সুযোগ সুবিধা ও অধিকার আদায়ে দায়িত্বের সাথে কাজ করতে হবে

আপডেট টাইম : ০৯:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯