ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্মাণাধীন ভবন পরিদর্শন করবে রাজউক

এডিস মশার বংশ বিস্তার রোধ এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

এর আগে, রাজউকের পরিচালক (উন্নয়ন, নিয়ন্ত্রণ ১) মোহাম্মদ সামছুল হক এ বিষয়ে কমিটি গঠনের পাশাপাশি এলাকাভেদে টিম করে অফিস আদেশ জারি করেন।

রাজউকের আওতাধীন এলাকার প্রতিটি জোনে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে জোনের পরিচালককে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে জোনের অথোরাইজড অফিসারকে।

কমিটির বাকি সদস্যরা হলেন সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শক। রাজউকের সকল জোনে আলাদাভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যদের টিম নিয়ে প্রতিটি জোনে নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজউক পরিচালক মোহাম্মদ সামছুল হক জানান, কমিটির সদস্যদের টিম নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় কমপক্ষে ১০টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরিদর্শন পরবর্তী রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার হোয়াটস অ্যাপ গ্রুপে রিপোর্ট প্রদান করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্মাণাধীন ভবন পরিদর্শন করবে রাজউক

আপডেট টাইম : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩