ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত মহান স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ সোমবার রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে, বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

ডিজিটাইলাইজেশনের খারাপ দিক এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষে দেশ এখন ডিজিটাল। বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। তবে ডিজিটাইলাইজেশনের খারাপ দিক এড়িয়ে চলতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, আজকের শিক্ষার্থীকে আগামীর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথেই কাজ করে যাচ্ছে বিএসবি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানের শুরু এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিল ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান

আপডেট টাইম : ০৯:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯