ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন রাজশাহীতে মা/দকবিরোধী অ/ভিযানে ২,১০০ পিস ই/য়া/বাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রে/প্তার

আগামীকাল মঙ্গলবার বিএনপির বিক্ষোভ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) এ কর্মসূচি পালন করা হবে। সোমবার (১ জুলাই) বিকেলে নয়াল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২ জুলাই) দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালান করবে। এছাড়া একই দাবিতে ওইদিন ঢাকা মহানগরের থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের ১০ বছরে গ্যাসের মূল্য বাড়িয়েছে ছয় বার। এর আগেও ১৯৯৬-২০০১ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম বাড়িয়েছে দুই বার। এক চুলা ১৫০ টাকা ও দুই চুলা ২০০ টাকার গ্যাস এখন ৯২৫ টাকা ও ৯৭৫ টাকা করা হয়েছে। মূলত ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনদের লুটপাটের জন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার।

রিজভী বলেন, এ পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের গার্মেন্টস খাত মারাত্মক চাপে পড়বে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ব্যবসায়ীদের পরিবহন খরচ বাড়বে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। গ্যাস উন্নয়ন তহবিলে কয়েক হাজার কোটি টাকা জমা থাকা সত্ত্বেও এবং রাষ্ট্রীয় সব গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় থাকার পরও গ্যাসের মূল্য বৃদ্ধি দুর্নীতিকে আরও পাকাপোক্ত করবে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী ও গরীব মারার সিদ্ধান্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট

আগামীকাল মঙ্গলবার বিএনপির বিক্ষোভ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে

আপডেট টাইম : ১২:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯