ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি নিয়ে এসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি। শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার কোনো যোগ্যতা বিএনপির নেই।

শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রহী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, বিএনপি হলো নর্দমার কীট। তারা শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি নিয়ে এসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। আজকে তারা সর্বোচ্চ শিক্ষাঙ্গন নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি। বিএনপির এসব চোখে পড়ে না।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত শুধু মানবাধিকারের কথা বলে, যারা ৭১ ও ৭৫ এর খুনিদের সহায়তা করেছে সেই সময়ে তো তারা মানবাধিকারে কথা বলেননি। সময় এসেছে আগামী নির্বাচন নিয়ে আমাদের সিদ্ধান্ত নেয়ার।

তিনি বলেন, গণতন্ত্রের নামে তারাই মায়া কান্না করছে, যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনেছিল, কারফিউ দিয়ে সরকার চালিয়েছিল। যারা বিচার হতে দেয়নি, যারা হত্যাকারীদের মুক্তি দেয়। আর মানবাধিকারের নামে তাদের পাশে দাঁড়িয়েছিল একাত্তরের স্বাধীনতা বিরোধী সেই পরাশক্তি। কিন্তু আওয়ামী লীগ সরকার কারো কাছে মাথানত করবে না।

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৪:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩