ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরে ওয়াসার খাল পরিষ্কার করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এরই ধারাবাহিকতায় ঢাকা ওয়াসার মালিকানাধীন কল্যাণপুর ‘খ’ খাল পরিষ্কার করছে সংস্থাটি।

মঙ্গলবার (২ জুলাই) ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা জলাবদ্ধতা নিরসনে এ খাল পরিষ্কারের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এদিকে গত ১ জুন জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত বাইপাস পাইপ ড্রেন সংযোগ উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনে কালশী-বাউনিয়া খাল পর্যন্ত (প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়) ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস পাইপ ড্রেন সংযোগের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত জনসভায় মেয়র বলেন, এ পাইপ ড্রেন সংযোগের ফলে কালশী এলাকার জলাবদ্ধতা, জনদুর্ভোগ অনেকাংশেই কমে যাবে, তবে এটি স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এ অঞ্চলের সব খাল নিয়ে ওয়াসাকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

জানা গেছে, কালশী খাল থেকে ডিএনসিসি প্রায় ৮০ ট্রাক ময়লা পরিষ্কার করেছে। খাল থেকে লেপ- তোশক, মশারি এমনকি আসবাবপত্রও পাওয়া গেছে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকার জলাবদ্ধতা দূর করতে বাউনিয়া খালের সঙ্গে আরেকটি ড্রেন যুক্ত করার পরিকল্পনা করছে ডিএনসিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরে ওয়াসার খাল পরিষ্কার করছে ডিএনসিসি

আপডেট টাইম : ০১:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯