ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

নয়ন বন্ডের মরদেহ দেখতে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে ঢল

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডের মরদেহ দেখতে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে ঢল নেমেছে সাধারণ মানুষের। সেই ঢল সামলাতে বেগ পেতে হচ্ছে পুলিশকেও। পরে লাইনে দাঁড় করে কয়েক হাজার সাধারণ মানুষকে নয়ন বন্ডের মরদেহ দেখার সুযোগ করে দেয় পুলিশ। এ সময় নয়ন বন্ডের মরদেহ দেখতে আসা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

গণমাধ্যমে নয়ন বন্ডের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ ও এর আশপাশ এলাকায় অবস্থান নেয় উৎসুক সাধারণ মানুষ। পরে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে সকাল ৭টার দিকে নয়ন বন্ডের মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। সেই থেকে দুপুর ১২টা ২০ মিনিট এই রিপোর্টে লেখা পর্যন্ত নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ নয়ন বন্ডের মরদেহ দেখেছে বলে জানিয়েছে মর্গ প্রাঙ্গণ দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

নয়ন বন্ডের মরদেহ দেখতে আসা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিফাত শরীফকে কীভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা ভিডিওতে দেখেছি। কিন্তু নয়ন বন্ড কীভাবে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাতো দেখতে পারিনি। তাই ওর গুলিবিদ্ধ মরদেহ দেখতে এসেছি।

বরগুনার নারী নেত্রী ও উন্নয়ন কর্মী হোসনে আরা হাসি জাগো নিউজকে বলেন, নয়ন বন্ডের মৃত্যুর খবর নিঃসন্দেহে স্বস্তির। এ স্বস্তি শুধু আমার একার নয়, পুরো বরগুনাবাসীর। তবে নয়ন বন্ডকে জীবিত অবস্থায় গ্রেফতার করা সম্ভব হলে ওর বাহিনী সম্পর্কে সব তথ্য পেয়ে পুলিশ বাহিনীটিকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারতো।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, পুলিশের করা নয়ন বন্ডের মরদেহের সুরতহাল রিপোর্টটি আমরা এখনো পাইনি। এই রিপোর্ট পেলেই আমরা নয়ন বন্ডের মরদেহের ময়নাতদন্ত শুরু করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

নয়ন বন্ডের মরদেহ দেখতে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে ঢল

আপডেট টাইম : ০২:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯