ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

‘তারেককে এনে সাজা কার্যকর করতে পারলে ইতিহাস কলঙ্কমুক্ত হবে’

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারলে দেশের ইতিহাস কলঙ্কমুক্ত হবে। এটি আমাদের করতেই হবে।

শনিবার বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত বিশাল শোকসভা ও ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন বলেন, বিএনপির মির্জা ফখরুল লন্ডনে পলাতক তারেক রহমানের বাইরে একটি কথাও বলেন না। লন্ডনে বসে তিনি আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করে অনলাইনে মির্জা ফখরুলকে যা বলেন, সেটিই দেশে সারাদিন বলেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের সভাপতিত্বে সভায় আরো ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুস কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

‘তারেককে এনে সাজা কার্যকর করতে পারলে ইতিহাস কলঙ্কমুক্ত হবে’

আপডেট টাইম : ১০:২২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩