ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বার্সার জয়

গোল উৎসবের ম্যাচে বার্সেলোনার জয়। ভিলারিয়ালের মাঠে রোববার লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জয় পায় কাতালান ক্লাবটি।

খেলার ১২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন গাভি। ৩ মিনিট পর ফ্রেঙ্কি দে জং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে সেই এগিয়ে থাকা দীর্ঘস্থায়ী হয় বার্সার। ২৬ মিনিটে হুয়ান ফয়থ ও ৪০ মিনিটে আলেকজান্ডার সরলথ গোল করে সমতায় ফেরান দলকে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

তবে বিরতি থেকেই ফিরেই এগিয়ে যায় ভিলারিয়াল। ৫০ মিনিটে আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলের লিড পায় তারা।

ম্যাচের ৬৮ মিনিটে তারা সমতায় ফেরে। ভিলারিয়ালের রক্ষণে প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা সমতা ফেরায় ৬৮তম মিনিটে। একটু আগে বদলি নামা ফেরান তরেসের বাম পায়ের শট ব্লকড হয়। ফিরতি বলে ডান পায়ের শট জড়ায় জালে। কাদিসের বিপক্ষে আগের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এই স্প্যানিশ উইঙ্গার।

চার মিনিট পর এগিয়েও যায় বার্সেলোনা। ইয়ামালের শট গোলরক্ষরের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগলে পেয়ে যান অরক্ষিত লেভানদোভস্কি। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান তিনি। চলতি আসরে এটাই পোলিশ স্ট্রাইকারের প্রথম গোল।

৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে আছে জিরোনা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বার্সার জয়

আপডেট টাইম : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩