ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

চলতি জুলাইয়ের মধ্য ও শেষ ভাগে বন্যা আসছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি জুলাই মাসের মধ্যভাগ ও শেষের দিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে এ বন্যা হতে পারে।

জুলাই মাসে বাংলাদেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ সময় দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। আর জুলাইয়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে অন্তত একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের কথা বলা হলেও উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এ বিষয়ে অধিদফতরের উপ-পরিচালক মোসাম্মৎ আয়েশা খাতুন জাগো নিউজকে বলেন, ‘বৃষ্টি তো সব দিন সমান হবে না। কোনো সময় বেশি হবে, কোনো সময় কম হবে। যে সময়গুলোতে বেশি বেশি বৃষ্টি হবে, সেই সময় হয়তো নদীর পানি উপচে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এটা হয়তো উনারা বলতে চেয়েছেন।’

দীর্ঘমেয়াদি এ পূর্বাভাস দেয়ার আগে সভা বসে আবহাওয়া অধিদফতরে। সভায় মাসিক সভায় বন্যা পূর্বাভাস বিভাগ থেকে একজন যোগদান করেন। তাতে অংশ নেন অধিদফতরের পরিচালক ও উপ-পরিচালকরাও।

আয়েশা খাতুন আরও বলেন, ‘বাংলাদেশে বৃষ্টির পানি দিয়ে বন্যাটা হয় না। এতে ভারতের পানি তো অবশ্যই থাকে। বাংলাদেশে যে বৃষ্টিপাত হয়, তা মাত্র ৮ শতাংশ অবদান রাখে এ দেশের বন্যায়। বাকি উপরিভাগ থেকে বা ভারত থেকে আসা পানি ৯২ ভাগ অবদান রাখে বাংলাদেশের বন্যায়। বন্যার পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে।’

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৬৮ মিলিমিটার, সেখানে হতে পারে ৩৩০ থেকে ৪০৫ মিলিমিটার। ময়মনসিংহে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৪২৭ মিলিমিটার, হতে পারে ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার; চট্টগ্রামে স্বাভাবিক ৭২০ মিলিমিটার, হতে পারে ৬৯০ থেকে ৪৭০ মিলিমিটার; সিলেটে স্বাভাবিক ৫৭৯ মিলিমিটার, হতে পারে ৫২০ থেকে ৬৩৫ মিলিমিটার; রাজশাহীতে স্বাভাবিক ৩৬২ মিলিমিটার, হতে পারে ৩২৫ থেকে ৪০০ মিলিমিটার; রংপুরে স্বাভাবিক ৪২৭ মিলিমিটার, হতে পারে ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার; খুলনায় স্বাভাবিক ৩৩৯ মিলিমিটার, হতে পারে ৩০৫ থেকে ৩৭৫ মিলিমিটার এবং বরিশালে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ জুলাইয়ে ৫১৯ মিলিমিটার, হওয়ার সম্ভাবনা আছে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার বৃষ্টিপাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন

চলতি জুলাইয়ের মধ্য ও শেষ ভাগে বন্যা আসছে

আপডেট টাইম : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯