ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে

এশিয়া কাপের সুপার ফোর মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এতে আসরের ফাইনালের সমীকরণ টাইগারদের জন্য বেশ জটিল হয়ে গেছে।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

লাহোরের ব্যাটিং স্বর্গে টাইগার ব্যাটারদের ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরো ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেও টাইগার পেসারদের প্রশাংসা করতে ভোলেননি অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করব। আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে। গত কয়েক বছর ধরে তারা ভালো বোলিং করছে। দুর্ভাগ্যবশত, আমরা উইকেট তুলতে পারিনি। এটা এমন পিচ ছিল, যেখানে ব্যাটসম্যানরা ভুল না করলে আপনার উইকেট পাওয়া কঠিন।’

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকার কলম্বোতে। যদিও কিছুদিন আগেই সেখানে খেলেছেন সাকিব। সে কারণে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিলেন কেমন হবে সেখানকার পিচ।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি যখন এলপিএলে খেললাম, তখন পিচগুলো স্লো ছিল। সেরকমটা যদি এখনও হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য আরো ভালো। আশা করছি কলম্বোতে আমরা ভালো করব।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে

আপডেট টাইম : ১০:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩