ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ডিআইজি মিজান ‘চম্পাকলী’তে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্রেফতার পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিভিশন সেল ‘চম্পাকলী’তে রাখা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।

তিনি বলেন, কারা বিধি অনুযায়ী তিনি ডিভিশন পাবেন। সেজন্য তাকে ডিভিশন সেল ‘চম্পাকলী’তে রাখা হয়েছে। ডিভিশন পাওয়া বন্দিরা যেসব সুবিধা পেয়ে থাকেন, তাকে সেসব সুবিধা দেয়া হবে।

ডিভিশন পেলে তিনি যেসব সুবিধা পাবেন- আসবাবপত্র হিসেবে একটা টেবিল, একটা খাট, চাদর ও একটা চেয়ার। এছাড়া পত্রিকা, বই, একটি সাধারণ টেলিভিশন ও রেডিও।

ব্যবহার্য উপকরণ হিসেবে হাজতি সাবান, টুথপেস্ট, আয়না, বালিশ, কম্বল, তোষক, চিরুনি, তেল, পায়ের স্যান্ডেল, তোয়ালে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মিজানকে পুলিশ পাহারায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেখানে এজলাসের পেছনের একটি কক্ষে তাকে বসতে দেয়া হয়। এরপর বেলা ১১টা ৩১ মিনিটে শুনানি শুরু হয়। শেষ হয় ১২টা ৩৪ মিনিটে। শুনানির এই একঘণ্টা আদালতের আসামিদের ডকে দাঁড়িয়ে ছিলেন মিজান। শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ডিআইজি মিজান ‘চম্পাকলী’তে

আপডেট টাইম : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯