ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ঢাকায় পৌঁছেছে বিমানের দ্বিতীয় এয়ারবাস এ৩৩০-৩৪৩

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:ঢাকায় পৌঁছেছে বিমানের দ্বিতীয় এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেটি বিকেল ৫টা ৫ মিনিটে অবতরণ করে।

এ সময়ে উড়োজাহাজকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিমান কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার। তিনি জানান, ব্যাংকক থেকে সরাসরি উড়োজাহাজটি আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ৩০ মিনিট পরে এসেছে।

তিনি বলেন, এর আগে আরো একটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছে। চলতি হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে দুটি এয়ারবাস এ৩৩০-৩৪৩ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াভিত্তিক লিজিং কোম্পানি এয়ার এশিয়া এক্স থেকে লিজ নেয়া উড়োজাহাজ দুটি দুই মাস হজ ফ্লাইট অপারেশনে থাকবে।

উল্লেখ্য, বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। হজ মৌসুমে অন্য রুটের ফ্লাইটে শিডিউল ঠিক রাখতে এই দুটি এয়ারবাস স্বল্প মেয়াদি লিজে আনা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ঢাকায় পৌঁছেছে বিমানের দ্বিতীয় এয়ারবাস এ৩৩০-৩৪৩

আপডেট টাইম : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯