ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তলসহ ‘পিচ্চি লিটন’ গ্রেফতার

নীলফামারীর ডিমলা উপজেলায় বিদেশি পিস্তলসহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার আমিনুর রহমানের ছেলে।

র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম। তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্টিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পিস্তল ব্যবসায়ী লিটন তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই ও বিভিন্ন নাশকতার কাজে ব্যবহারের জন্য ভাড়া দিতেন এবং নিজেও ব্যবহার করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন এ কথা স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি পিস্তলসহ ‘পিচ্চি লিটন’ গ্রেফতার

আপডেট টাইম : ১১:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩