ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন শুরু

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) প্রবেশ করে ভর্তির আবেদন করতে পারছেন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবে। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর ভর্তির নিশ্চায়নের সুযোগ পাবে।

আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে পাস করেছে আরো প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন শুরু

আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩