ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ছয় গোলের ম্যাচে জিততে পারল না মেক্সিকো

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মেক্সিকোকে রুখে দিয়েছে উজবেকিস্তান। গতকাল আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে গোল হজম করে মেক্সিকো ৩-৩ গোলে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে। মেক্সিকোর হয়ে জোড়া গোল করেন রাউল গিমেনেজ।

ম্যাচের ১৮ মিনিটে আবদিখোলিকবের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। আজিজবেক তুরগুনবোয়েভের ক্রসের বল কোনাকুনি হেডে জালে জড়ান তিনি। তবে দ্রতই গোলটি পরিশোধ করে মেক্সিকো।

তিন মিনিট পর রবার্তো আলভারাদোর ক্রসের বল নীচু শটে উজবেকদের জালে জড়িয়ে দেন ফুলহ্যামের ফরোয়ার্ড গিমেনেজ। বক্সের একেবারে সামনে থেকে তুরগুনবোয়েভের বাঁ পায়ের জোড়ালো শটের গোলে বিরতির আগমুহুর্তে ফের এগিয়ে যায় উজবেকিস্তান।

ম্যাচের ৮১ মিনিটে উজবেক রক্ষণের দূর্বলতায় গোলটি পরিশোধ করে ফের মেক্সিকোকে সমতায় ফিরিয়ে আনেন গিমেনেজ। পর মুহুর্তে উরিয়েল আন্টুনার গোলে ৩-২ ব্যবধানে লিড পায় মেক্সিকো।

তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে দারুন দক্ষতায় মেক্সিকান অভিজ্ঞ গোল রক্ষক গুইলারমো ওচোয়াকে পরাস্ত করেন ওতাবেক শুকুরভ। আগামী ১৪ অক্টোবর উত্তর ক্যারোলিনায় পরের প্রীতি ম্যাচে ঘানার মোকাবেলা করবে মেক্সিকো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ছয় গোলের ম্যাচে জিততে পারল না মেক্সিকো

আপডেট টাইম : ০৭:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩