ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সমর্থকদের কাছে ‘ক্ষমা’ চাইলেন লংকান অধিনায়ক

মঞ্চটা প্রস্তুতই ছিল। একদিকে ঘরের মাঠ, অন্যদিকে শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ। তবে সেই আশাতে গুড়েবালি শ্রীলংকার। কেননা ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে দুঃস্বপ্নের এক ম্যাচ খেলেছে তারা।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হয় ভারত। যেখানে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন ৫০ রানের দলীয় স্কোর করে দাসুন শানাকার দল।

জবাবে ব্যাট করতে নেমে উইকেট ও বলের হিসেবে এশিয়া কাপের ফাইনালে সবচেয়ে বড় জয় পেয়েছে রোহিত শর্মারা। ২৬৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয়। দুই দল মিলিয়ে মাত্র ২১.৩ ওভারে ম্যাচ শেষ হয়।

শিরোপা ধরে রাখার মঞ্চে এমন পরাজয়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

ম্যাচ শেষে শানাকা বলেন, ‘খেলা দেখতে আসা সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তবে সত্যিই দুঃখিত যে আপনাদের হতাশ করেছি আমরা। ক্রিকেটার হিসেবে সত্যিই আপনাদের ভালোবাসি।’

এশিয়া কাপের ফাইনাল দেখতে এদিন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল দর্শকে। ঘরের মাঠে খেলায় হওয়ায় দর্শকের সংখ্যায় লংকানরাই ছিল এগিয়ে। কিন্তু তাদের আশা পূরণ করতে পারেননি শানাকা–কুশল মেন্ডিসরা। আসলে লংকানদের দাঁড়াতে দেননি দুর্দান্ত বোলিং করা মোহাম্মদ সিরাজ।

ক্যারিয়ার সেরা বোলিং করে এশিয়া কাপে শ্রীলংকাকে সর্বনিম্ন ৫০ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিরাজ। এদিন গতির ঝড় তুলে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ শেষে ভারতীয় পেসারের এমন দুর্দান্ত বোলিংয়ের প্রশংসাও করেছেন লংকান দলপতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সমর্থকদের কাছে ‘ক্ষমা’ চাইলেন লংকান অধিনায়ক

আপডেট টাইম : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩