ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

যে কারণে আবারো টাইগার শিবিরে শ্রীধরন

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বৈশ্বিক টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে বাংলাদেশ দলে পরামর্শক হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

তবে ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা নিয়ে চলছে আলোচনা। অবশ্য বিষয়টি নিয়ে যথাযথ ব্যাখ্যাও দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।

শ্রীধরনকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপে তার (শ্রীধরন) মতো একজন দলের সঙ্গে থাকলে ভালো হবে। উইকেটগুলো তার পরিচিত। কন্ডিশন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এ জন্যই তাকে নেয়া। বিশেষ করে তার টেকনিক্যাল সাপোর্টগুলো খুব প্রয়োজন হবে।’

এর আগে টি২০ বিশ্বকাপে টাইগারদের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন শ্রীধরন। সে সময় তার কাজ নিয়ে খুশি ছিলেন ক্রিকেটাররা। তারই ফলশ্রুতিতে চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবেও বোর্ড তাকে নিয়োগ দিতে চেয়েছিল। কিন্তু শ্রীরাম হাথুরুসিংহের সহকারী হতে রাজি ছিলেন না। তবে বিশ্বকাপের খণ্ডকালীন চাকরিতে হেড কোচের অধীনে কাজ করতে আপত্তি নেই আইপিএলের সঙ্গে যুক্ত থাকা এ কোচের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

যে কারণে আবারো টাইগার শিবিরে শ্রীধরন

আপডেট টাইম : ১২:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩