ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মাঠের মাঝেই ব্যাট ভাঙলেন লিটন

Bangladesh's Litton Das walks back to the pavilion after his dismissal during the second Twenty20 international cricket match between Bangladesh and England at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on March 12, 2023. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

সদ্য সমাপ্ত এশিয়া কাপের আগে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন লিটন। যে কারণে আসরের শুরুতে খেলতে পারেননি তিনি। এরপর সুপার ফোরে দলের সঙ্গে যোগ দিয়ে যে কয়টা ম্যাচ খেলেছিলেন, সবগুলোতেই ছিলেন পুরোপুরি ব্যর্থ।

শনিবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি লিটন দাস। আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের ব্যাট ভেঙেছেন তিনি।

গত কয়েক ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন লিটন দাস। তবে গতকাল আবারও ওপেনিংয়ে ফেরেন তিনি। ইনিংস ওপেন করতে নেমে তার খেলা প্রথম বলেই ফিরতে পারতেন। ট্রেন্ট বোল্টের সিমের ওপর করা ডেলিভারিতে ব্যাটে খেলতে পারেননি। এ সময় বল প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন।

বল ট্র্যাকিংয়ে দেখা যায় সেটি স্ট্যাম্প মিস করত। ফলে সে যাত্রায় বেঁচে যান এই ওপেনার। ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে বাঁচার পরও বেশি দূর এগোতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে জেমিসনের বাউন্সারে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েন। তার ব্যাট থেকে আসে ১৬ বলে মাত্র ৬ রান।

আউটের পর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ ছিলেন তিনি। সীমানা দড়ি পার হয়ে ড্রেসিংরুমের সামনে নিজের ব্যাট দিয়ে একাধিকবার মাটিতে আঘাত করেন। মনের সব ক্ষোভ যেন ব্যাটের ওপর ঝাড়লেন এই ওপেনার! এরপর সেখানেই ব্যাট ফেলে ড্রেসিংরুমে প্রবেশ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মাঠের মাঝেই ব্যাট ভাঙলেন লিটন

আপডেট টাইম : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩