ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। ফলে কমছে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা। দীর্ঘমেয়াদি তীব্র হচ্ছে গরমও।

আবহাওয়া অধিদফতরের জুন মাসের দীর্ঘমেয়াদি প্রতিবেদনে দেখা যায়, সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৭ দশমিক ৭ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। সেই সঙ্গে জুনে সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১ দশমিক ৮, ০ দশমিক ৬ এবং ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক ১ জুলাই সকালে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বৈঠকে জুনের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনার ভিত্তিতে জুনের তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দীর্ঘমেয়াদি প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে দেরিতে বিস্তার লাভ এবং কম সক্রিয় থাকায় দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়। সে কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।

এতে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) এক সপ্তাহের বেশি সময় পরে ৯ জুন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। ১০ জুন চট্টগ্রাম এবং ১৪ জুন বরিশাল, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে। এরপর এটি দুর্বল হয়ে স্থির থাকে। আবার ২০ জুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দুর্বলভাবে সারাদেশে বিস্তার লাভ করে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ৯ জুন একটি লঘুচাপ এবং ২০ জুন অপর একটি লঘুচাপ সৃষ্টি হয়। তবে এর একটিও নিম্নচাপে পরিণত হয়নি।

বৃষ্টিপাতের পরিমাণ ছাড়া লঘুচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা জুনের পূর্বাভাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আলোকিত নিউজকে বলেন, ‘মৌসুমি বায়ু দেরি করে এসেছে। তার কারণে বৃষ্টিপাত কম হয়েছে।’

‘তারপর কয়েকটা লঘুচাপ হয়েছে। লঘুচাপের আগে ও পরে কিছু সময় ফরমেশন থেকে শুরু করে ম্যাচিউরড স্টেজ পর্যন্ত বৃষ্টি কম হয়। এটাও একটা কারণ’- যোগ করেন রুহুল কুদ্দুস।

চট্টগ্রামে ৫৮ শতাংশ কম বৃষ্টিপাত
জুনে ঢাকায় স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৩৫৬ মিলিমিটার, কিন্তু হয়েছে ২৭২ দশমিক ৫ মিলিমিটার। অর্থাৎ ২৩ দশমিক ৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

ময়মনসিংহে ৪৩২ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে ৩৪৪ দশমিক ৫ মিলিমিটার। অর্থাৎ ২০ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

চট্টগ্রামে ৫৮৯ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে ২৪৭ দশমিক ৩ মিলিমিটার। অর্থাৎ ৫৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে।

সিলেটে ৬৩৪ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে ৬২২ দশমিক ৫ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ কম।

রাজশাহীতে ৩০৫ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে ২৪৬ দশমিক ৮ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ১ শতাংশ কম।

রংপুরে ৩৮৯ মিলিমিটার হওয়ার কথা থাকলেও হয়েছে ২৯৭ দশমিক ৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ২৩ দশমিক ৫ শতাংশ কম।

খুলনায় ২৯৬ মিলিমিটার হওয়ার কথা থাকলেও ১৯১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ২ শতাংশ কম।

বরিশালে ৪৮৩ মিলিমিটার হওয়ার কথা থাকলেও ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪৪ দশমিক ৭ মিলিমিটার কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু

আপডেট টাইম : ১২:১৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯