ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ন্যাপের সমর্থন বাম দলের হরতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: মহাজোট সরকারের আমলে সপ্তমবারের মতো গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ৭ জুলাইয়ের অর্ধ দিবস হরতালে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার এক বিবৃতিতে এ সমর্থনের কথা গণমাধ্যমকে জানান।
গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে, এ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমাদের সহযোগী বাম দলের বন্ধুরা ৭ জুলাই এই অন্যায়ের প্রতিবাদে হরতাল ডেকেছে। আমরা তাদের এ হরতালকে সমর্থন করছি। আমরা মনে করি, তাদের হরতাল আহ্বান যৌক্তিক। জাতীয়ভাবে সবার এ হরতালে অংশ নেয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধি হলে এটি সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রভাব পড়ে। গরিব-মধ্যবিত্ত পরিবারের জন্য নাভিশ্বাস হয়ে ওঠে। গ্যাস কোম্পানিগুলোর হাজার কোটি টাকা লাভ। নিরাপত্তা ও উন্নয়ন তহবিলে কোটি কোটি টাকা জমা থাকার পরও কেন ও কাদের স্বার্থে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো।

‘একদিকে দেশের শিল্প-কারখানা ধ্বংস, অন্যদিকে সাধারণ মানুষের গলা কেটে এলপি গ্যাস আমদানিকারক কতিপয় ব্যবসায়ীর স্বার্থে, গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত চরম গণবিরোধী, যা কিছুতেই জনগণ মেনে নিতে পারে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ন্যাপের সমর্থন বাম দলের হরতালে

আপডেট টাইম : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯