ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টানা ৪ জয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে দুদল। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে দেখা যাবে নিউজিল্যান্ডকে।

রোববার (২২ অক্টোবর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ম্যাচটিতে ভারতীয় একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুরের বদলে খেলবেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। তবে নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের মতোই তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে খেলবে কিউইরা।

মুখোমুখি ১১৬ ওয়ানডেতে ৫৮ জয় ভারতের আর ৫০ জয় নিউজিল্যান্ডের। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। এ দিকে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। ৮ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় রয়েছে ৩টিতে। এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই আসর থেকে ছিটকে পড়েছিল ভারত। এবার ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া মেন ইন ব্লুরা।

নিজেদের পৃথক সবশেষ পাঁচ ম্যাচে কেবল ১টিতে হেরেছে ভারত। বাকি চার ম্যাচে রোহিত শর্মাদের জয় এসেছে। এ দিক থেকে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। নিজেদের সবশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি কিউই বাহিনী। এবার প্রথম হারের মুখ দেখতে হবে যেকোনো একটি দলকে।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০২:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩