ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

দলে তামিম নেই কেন, প্রশ্ন গাঙ্গুলির

বাংলাদেশ দলে কেনো তামিম ইকবাল নেই? প্রশ্ন সৌরভ গাঙ্গুলির। সাকিবদের এখনো ‘ডেভেলপিং নেশন’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক। বিশ্ব আসরে ভালো করতে বাংলাদেশের আরও সময় লাগবে বলেও জানান প্রিন্স অব ক্যালকাটা। তার মতে, এবারের বিশ্বকাপে ভারতকে চ্যালেঞ্জ জানাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচ। সেটাও বাংলাদেশের। সেখানে হাজির হয়েছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বরাবরই বাংলাদেশের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী প্রিন্স অব ক্যালকাটা। চলমান বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই জানালেন, সময় লাগবে আরও।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। আর বাংলাদেশ ডেভেলপিং নেশন তো, ভালো করতে সময় লাগবে।’

বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পর অনেকেই এর জন্য দায়ী করছেন সাকিব-তামিম দ্বন্দ্বকে। তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে এসে তার ফলটাও হাড়ে হাড়ে টের পেয়েছে পুরো দল। সৌরভও কিছুটা অবাক তামিম না থাকায়।

গাঙ্গুলি বলেন, ‘একটা খেলোয়াড়ের ওপর তো সবকিছু নির্ভর করে না, তবে সে ভালো খেলোয়াড়। আমি জানি না ও (তামিম) কেন টিমে নেই।’

এবারের বিশ্বকাপে ভারত ক্রিকেট দল উড়ছে। অনেকেই বলছে ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি করে এবারও ট্রফি ঘরেই রেখে দেবে টিম ইন্ডিয়া । যদিও এখনই দূরের কথা ভাবছেন না এই কিংবদন্তি। জানালেন ভারত দলের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে কোন দলগুলো।

গাঙ্গুলি বলেন, ‘ভারত খুবই ভালো দল এবার। তবে ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দলে তামিম নেই কেন, প্রশ্ন গাঙ্গুলির

আপডেট টাইম : ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩