ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেল ছেলেও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেছেন ছেলে জান্টু মোল্লা। সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, রোববার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। জান্টু মোল্লা ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।

জানা গেছে, জান্টু মোল্লার মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় গত শুক্রবার রাত ১২টার দিকে মারা যান। শনিবার তার মায়ের জানাজা সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় জানাজা শেষে আত্মীয়-স্বজনরা তার মায়ের দাফন কাজ শেষ করেন। বিকেলে ডাক্তার দেখানো শেষে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনে বাড়িতে চলে আসেন তিনি। রোববার রাতে আবারো অসুস্থ হন তিনি। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রতিবেশী ইব্রাহিম ভূঁইয়া লিটন বলেন, জান্টু মোল্লা খুব ভালো মানুষ ছিলেন। মা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। সর্বস্থায় মায়ের প্রতি তার একটা আলাদা টান ছিল। তার মায়ের এই মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মায়ের জানাজার নামাজেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মায়ের মৃত্যুর একদিনের মাথায় তিনি এভাবে চলে যাবেন তা কখনো ভাবতে পারছি না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেল ছেলেও

আপডেট টাইম : ০১:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩