ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লিখিত অভিযোগের পরেও দখল মুক্ত হয়নি উওরার হোসাইন টাওয়ার কারপার্কিং ব্যবস্হা

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: দেশ জুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অঞ্চল-২ এর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে উত্তরার হোসাইন টাওয়ারের কারপার্কিংটি দখল করে ছোট ছোট দোকান তৈরী করে অবৈধ ভাবে ব্যাবসা চালিয়ে যাচ্ছে অবৈধ দখলদাররা। ঢাকা মহানগর উত্তর সিটিকর্পোরেশন বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর সহ উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বানিজ্যিক ভবনগুলোতে পর্যাপ্ত কার পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হাউজবিল্ডিং এলাকায় মেইন রোডের পাশে গড়ে উঠা ১৫ (পনের) তলা বিশিষ্ট ভবন হোসাইন টাওয়ার, ২য় তলায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, নিচ তলায় রয়েছে অটোপার্সের শতাধিক দোকান, ৩য় তলায় মোবাইল ও কম্পিউটার মার্কেট, কলেজ ও ফ্যাশন টেকনোলজী এন্ড ম্যানেজমেন্টসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অফিস। এ মার্কেটে আসা যাওয়া ক্রেতা সাধারণ এবং অফিস মালিকরা ভবনের সামনে মেইন রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার কারণে প্রতিনিয়ত সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশেপাশে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, উত্তরা ইউনির্ভাসিটি, বিজিএমই ইউনিভার্সিটি সহ শতাধিক স্কুল কলেজ ।

হোসাইন টাওয়ারের পাশে অবস্থিত এস.আর. টাওয়ার, নর্থ টাওয়ার, ও মাস্কট টাওয়ার। প্রতিটি ভবনে কার পার্কিং এর নিদিষ্ট জায়গা থাকলেও হোসাইন টাওয়ারে গাড়ি পার্কিং এর জায়গাটি এখন অবৈধ দখলদারদের দখলে। হোসেন টাওয়ারের সামনে মেইন রোডের পাশে গাড়ি পার্কিং করে রাখার কারণ জানতে চাইলে, ড্রাইভার এবং গাড়ীর মালিকগণ জানান হোসেন টাওয়ার এর গাড়ি পার্কিং এর জায়গাটি এখন দূর্বৃত্যদের দখলে, তাই তারা সেখানে গাড়ি রাখতে না পেরে রাস্তার পাশেই রাখতে বাধ্য হচ্ছে।
সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও রাজউকের অভিযানের মাধ্যমে জনস্বার্থে পার্কিং ব্যবস্থাটি উদ্ধার করা হয়। দোকান মালিকরা জানায় ধীরে ধীরে এই চক্রটি আবারো গত ২/৩ বৎসর যাবৎ জোর পূর্বক হোসাইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরটিকে সন্ত্রাসীদের আখড়া বানিয়ে অবৈধ দোকান নির্মাণ করে সেখানে বিভিন্ন প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান রাজউকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা সেখানে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সর্ম্পকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২ এর অথরাইজড অফিসার জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ভবনের নিচ তলায় কার পার্কিং এর জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাদের নিকট পর্যাপ্ত জনবল ও পুলিশ না থাকার কারণে তারা দীর্ঘদিন হোসাইন টাওয়ারের কারপার্কিংটিতে অভিযান চালাতে পারেনি। তিনি আরো জানান যেহেতু বর্তমানে রাজউক উত্তরা জোন-২ এর মোবাইল কোট অভিযান অব্যাহত রয়েছে শিগ্রই তারা মোবাইল কোটের মাধ্যমে হোসাইন টাওয়ারে কার পার্কিং ব্যবস্থা উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের ব্যবস্থা করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লিখিত অভিযোগের পরেও দখল মুক্ত হয়নি উওরার হোসাইন টাওয়ার কারপার্কিং ব্যবস্হা

আপডেট টাইম : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯