ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় বার্সেলোনাকে। প্রথমার্ধের পুরোটাই কাটাতে হলো এই এক গোলে পিছিয়ে থেকে। তবে বিরতির পর ভিন্ন রূপে ফেরে জাভি হার্নান্দেজের দল। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা।

নিজেদের মাঠে মাত্র ১৭ সেকেন্ডেই এগিয়ে যায় আলাভেস। লোপেসের নিচু করে নেওয়া ক্রসে দারুণ ফিনিশিংয়ে আলাভেসকে এগিয়ে দেন সামুয়েল ওমোরিদিওন। পিছিয়ে পড়ে বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টা চালায়।

মধ্যবিরতি থেকে ফিরেই বার্সার ত্রাণকর্তা হয়ে যান লেভানদোভস্কি। ৫৩ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন পোলিশ এই তারকা।

৭৮ মিনিটে জয়সূচক গোলও পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে জয় এনে দেন লেভানদোস্কি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা।

লা লিগায় টেবিলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

আপডেট টাইম : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩