ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৪ ফ্লাইটে পাঁচ সহস্রাধিক হজযাত্রী যাবে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ শুক্রবার আশকোনার হজ ক্যাম্পে ছিল গতকালের চেয়ে বেশি ভিড়। বৃহস্পতিবার (৪ জুলাই) উদ্বোধনী দিনে হজযাত্রীদের নিয়ে গেছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট। আর আজ যাবে মোট ১৪টি ফ্লাইট। সে কারণে ভিড় বেশি।

হজ অফিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৭টি করে সব মিলে মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো সবমিলে ৫ হাজার ৫৮ জন হজযাত্রী নিয়ে যাবে। এর মধ্যে বিমানের বিজি-৩০০৩ রাত ১টা ৩৭ মিনিটে নিয়ে গেছে ৪১৩ জন, বিজি-৩১০৩ ভোর ৬টা ২৮ মিনিটে ৪১৩ জন, বিজি-৩২০৩ সকাল সোয়া ১০টায় ৪১৯ জন, দুপুর সোয়া ২টায় বিজি-৩৩০৩ ফ্লাইটে ৪১৯ জন, সন্ধ্যা সাড়ে ৬টায় বিজি-০১৩৫ ফ্লাইটে ১০০ জন। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় বিজি-৩০০৫ ফ্লাইটে ৪১৯ জন, রাত ১১টা ৫০ মিনিটে বিজি-৩১০৫ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে আকাশে উড়বে ফ্লাইট। আজ বিমানের সাতটি ফ্লাইটে মোট ২ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি যাবেন। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে যাবেন ২ হাজার ৪৫০ জন হজযাত্রী।
এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

১৪ ফ্লাইটে পাঁচ সহস্রাধিক হজযাত্রী যাবে আজ

আপডেট টাইম : ১১:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯