ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এক কলেজে পরীক্ষার্থী ৩ জন, সবাই ফেল!

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেনী মহিলা কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন শিক্ষার্থী। রোববার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ফেল করেছেন ওই তিন পরীক্ষার্থী।

জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে কলেজটি থেকে শতভাগ পাস না করলেও ফলাফল ছিল সন্তোষজনক। তবে করোনাকালে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এ বছর আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, করোনার সময়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। সে জটিলতার মধ্যেও এবার তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। তবে এ শিক্ষাবর্ষে নতুন ব্যবস্থাপনায় ও একদম নতুন আঙ্গিনায় আবারো পুরোদমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।
কলেজে চলতি বর্ষে অধ্যয়ন করছে ৯৫ জন শিক্ষার্থী।

এদিকে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে ৬৪ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

এক কলেজে পরীক্ষার্থী ৩ জন, সবাই ফেল!

আপডেট টাইম : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩