ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের রক্তচোষা চেহারাও উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য নিম্নমুখী। পার্শ্ববর্তী দেশ ভারতে গ্যাসের দাম কমানো হলো। এ রকম সময় বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এতে সরকারের গণবিরোধী চরিত্রই যে কেবল প্রকাশ পেয়েছে, তা নয়; সরকারের রক্তচোষা চেহারাও উন্মোচিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে দেশব্যাপী ভয়াবহ খুন, গুম, ধর্ষণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, বর্তমান সরকারের আমলে শুধু গ্যাসের মূল্য বাড়েনি; খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, চুরি, দুর্নীতি সবই বৃদ্ধি পেয়েছে।’

নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে সরকার হাজারো সত্যকে গোপন করেছে। ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা ইসলাম সমর্থন করে না বলেও মনে করেন ফয়জুল করীম।

তার ভাষ্য, ‘এই সরকারের আমলে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। অপরদিকে কৃষিপণ্যের দাম অনেক বেশি। রোগীরা সেবা পাচ্ছে না, ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা, জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সব সুযোগই যেন সরকার দলীয় লোকজনের জন্য। দেশের ৫ লাখ কোটি টাকা পাচার করেছে সরকারদলীয় লোকেরা। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘ভারত আন্তর্জাতিক আইন এবং সভ্যতা-ভদ্রতার সকল সীমা অতিক্রম করে মুসলিম নির্যাতন করে যাচ্ছে। হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা মুসলমানদের ওপর নির্যাতন করে হত্যা করছে। এবং বলপ্রয়োগ করে “জয় শ্রীরাম” বলাচ্ছে। মোদি সরকার মুসলিম নিধন বন্ধ করতে ব্যর্থ হলে প্রয়োজনে বাংলাদেশের মুসলমানদের ভারত অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এ সময় সমাবেশে বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কে এম আতিকুর রহমান, মাওলানা এ বি এম জাকারিয়া, মুফতি শেখ নূরউন নাবী, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারের রক্তচোষা চেহারাও উন্মোচিত

আপডেট টাইম : ১১:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯