ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত করেনি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের মোর্চা বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের (রোববার অর্ধদিবস) প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। পরে একটি মিছিল প্রেস ক্লাব ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা বাজেটে রেশন, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার জন্য বরাদ্দের দাবি জানিয়েছিল। সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত করেনি। উপরন্তু মালিকদের মুনাফার হার বৃদ্ধির সহায়ক বাজেট পাস করেছে। সরকার একদিকে শ্রমিক-মেহনতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে আর অন্যদিকে জনগণের পকেট কেটে কতিপয় প্রতিষ্ঠান ও মালিকগোষ্ঠীর সম্পদের পাহাড় গড়ে তোলার ব্যবস্থা করেছে। এরই সর্বশেষ পদক্ষেপ গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি।

জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, গার্মেন্ট শ্রমিকরা এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের সবচেয়ে অগ্রসর ও সংগঠিত অংশ। তারা সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। ৭ জুলাইয়ের হরতাল সফল করতে এবং শ্রমিক জনতার বিরুদ্ধে সরকারের আক্রমণ প্রতিরোধ করতে শ্রমিক-কৃষক-নিম্নবিত্ত-মধ্যবিত্ত জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, দফতর সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত করেনি

আপডেট টাইম : ১২:২২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯