ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

দু’দিনে সৌদি পৌঁছেছেন ৭১৫৬ জন হজযাত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:পবিত্র হজ পালনে গত দু’দিনে সৌদি আরব পৌঁছেছেন ৭ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪৯১ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল (শুক্রবার) সকাল ১১টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট (শনিবার)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে, শেষ হজ ফ্লাইট আগামী ৫ আগস্ট। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

দু’দিনে সৌদি পৌঁছেছেন ৭১৫৬ জন হজযাত্রী

আপডেট টাইম : ০১:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯