ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হার্টের রিংয়ের খুচরা মূল্য কমালো ঔষধ প্রশাসন

জনসাধারণের কথা বিবেচনা করে আগের চেয়ে হার্টের রিং বা করোনারি স্টেন্টের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। নির্ধারিত দামের বেশি বিক্রি করলে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদফতর জানায়, ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী, করোনারি স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করে কার্ডিয়াক চিকিৎসা দেওয়া সব হাসপাতালকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনাগুলো হলো- সব হাসপাতালের নোটিস বোর্ডে হার্টের রিংয়ের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা করতে হবে। রিংয়ের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পৃথক ক্যাশ মেমো দিতে হবে। ব্যবহৃত রিংয়ের প্যাকেট রোগীকে সরবরাহ করতে হবে। রিংয়ের প্যাকেট উৎপাদন তারিখ, মেয়াদ, উৎপাদক দেশ ও মূল্য সংবলিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে। খুচরা দাম সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১৪ হাজার টাকা।

এ প্রসঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র মো. নুরুল আলম বলেন, জনসাধারণের সুবিধা বিবেচনা করে রিংয়ের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি রিংয়ের জন্য দাম নির্ধারণ করা হয়েছে। এ খুচরা মূল্যের চেয়ে কোনো রিংয়ের জন্য কোনো প্রতিষ্ঠান বেশি অর্থ দাবি করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হার্টের রিংয়ের খুচরা মূল্য কমালো ঔষধ প্রশাসন

আপডেট টাইম : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩