ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

খালেদার মুক্তির দাবিতে আগামী ২০ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশের সঙ্গে দেখা করে সমাবেশের কথা জানিয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, ২০ জুলাই (শনিবার) চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা। এ মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দান সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের স্থান নির্ধারণ করেছে দলটি। এ উপলক্ষে প্রস্তুতি সভাও করছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এ লক্ষ্যে অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)-এর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
নগর বিএনপির সহ দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। মহাসমাবেশের জন্য প্রথমে লালদীঘির মাঠ চেয়েছিলাম। সেখানে মাসব্যাপী বৃক্ষমেলা থাকায়, লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ মার্কেট চত্বর অথবা কাজীর দেউরি মোড়ে সমাবেশ করার জন্য সিএমপির অনুমতি চেয়েছি।

উল্লেখ্য, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বারবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চাওয়া হলেও নগর পুলিশ কোনো বারই সে অুনমতি দেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

খালেদার মুক্তির দাবিতে আগামী ২০ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

আপডেট টাইম : ০৪:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯