ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বাম দলের ডাকা হরতালে গণফোরামের সমর্থন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (৭ জুলাই) বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল (৭ জুলাই) বাম গণতান্ত্রিক জোটের আহুত হরতাল কর্মসূচিকে সমর্থন প্রদান করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে গণফোরাম আগামী মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। ওই দিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।’

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে আধা বেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

তার আগের দিন রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। রান্নাঘরে যাদের গ্যাসের চুলা একটি, তারা এত দিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। খরচ বাড়ল ১৭৫ টাকা। যাদের বাসায় দুই চুলা, তারা এত দিন বিল দিতেন ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা।

বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে তিন টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বাম দলের ডাকা হরতালে গণফোরামের সমর্থন

আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯