ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ দেখছেন সাকিব

ওয়ানডেতে যেভাবে এগিয়েছে বাংলাদেশ, সে তুলনায় টেস্ট কিংবা টি-২০তে আগাতে পারেনি। বিশেষকরে সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপে বারবারই ভোগান্তিতে পড়েছে টিম টাইগার্স। এখন পর্যন্ত কোনো আসরেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি তারা। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলের ভালো সুযোগ দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সবশেষ অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে এমন সাফল্যই আশা দেখাচ্ছে সাকিবকে। গত বছর ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে ফিরেছে টাইগাররা।

দ্বিপাক্ষিক সিরিজে অবশ্য এর আগেও ভালো ফলাফল ছিল বাংলাদেশের। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাওয়ার আগেও টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে ভরাডুবি হয় টাইগারদের।

তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সাকিবকে, ‘যেহেতু টি-২০ সংস্করণ আমরা শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। তো আমাদের সুযোগ আছে।’

এদিকে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের শেষে আঙুলে চোট পাওয়ায় অনেক দিন থেকেই মাঠে নেই সাকিব। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। মঙ্গলবার মিরপুরে বোলিং করতে দেখা গিয়েছে তাকে।

নিজের চোটের অবস্থা জানিয়ে সাকিব বলেন, ‘অনুশীলন শুরু করেছি। আরো কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ দেখছেন সাকিব

আপডেট টাইম : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪