ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সাকিবের ফেরার টেস্টে নেই হাথুরুসিংহে

দীর্ঘ ১ বছর পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। অথচ তার ফেরার টেস্টে থাকতে পারছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগাররা পাবে না তাদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।

জরুরি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে হাথুরুসিংহেকে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, বিসিবি সম্মানের সঙ্গে সকল স্টেকহোল্ডারদের অনুরোধ করছে এই সময়ে হাথুরুসিংহের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা ও সহানুভূতি প্রদান করার জন্য।

শ্রীলংকার নাগরিক হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাসের কাঁধে পড়েছে দায়িত্ব। তিনি দ্বিতীয় টেস্ট চলাকালীন প্রধান কোচের ভূমিকা পালন করবেন।

সিলেটে হওয়া প্রথম টেস্ট ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সাকিবের ফেরার টেস্টে নেই হাথুরুসিংহে

আপডেট টাইম : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪