ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

এই পাকিস্তানিকে দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বোলার!

আইপিএলে এখন আলোচনার তুঙ্গে আছেন ভারতের স্থানীয় বোলার মায়াঙ্ক যাদব। বাইশ গজে গতির ঝড় তুলে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের বোকা বানিয়ে দিয়েছেন। আর তাতেই গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই আলোচনায় রয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ।

লখনৌ সুপার জায়ান্টসের এই পেসার এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাতেই তাকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।

২১ বছর বয়সী তারকাকে নিয়ে আলোচনা আরো উসকে দিয়েছেন পাকিস্তানের এক সাংবাদিক। ফরিদ খান নামের এই সাংবাদিকের দাবি, মায়াঙ্ককে টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পাকিস্তানি গতি তারকা হারিস রউফের ভিডিও দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য।

হারিস রউফ। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে ফরিদ বলেন, ‘আমি নিশ্চিত, মায়াঙ্ক যাদব ভারতের টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন। আপনি আমার পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভারত ওকে প্রস্তুত করছে এবং ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। বিসিসিআই এরই মধ্যে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারিস রউফের স্পেলের ভিডিও দেখাচ্ছে ওকে। পাকিস্তানের সাবেক বোলিং কোচ মরনে মরকেল এখন লখনৌতে। তিনি মায়াঙ্ককে প্রস্তুত করছেন।’

এই ভিডিও বার্তার ক্যাপশনে ফরিদ লিখেছেন, বাবর আজম ও সাইম আইয়ুবের বিপরীতে কিভাবে বল করতে হবে, মায়াঙ্ককে দিয়ে সে পরিকল্পনা তৈরি করছেন মরকেল।

যদিও ফরিদের এমন কথা ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। জশিয়া নামের এক সমর্থক লিখেছেন, ‘বিসিসিআই এরই মধ্যে ওকে হারিস রউফের ভিডিও দেখিয়েছে। কেন? কিভাবে বল করা যাবে না, সেটা দেখাতে।’

স্টক মার্কেট প্যারোডি নামের আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘হারিস রউফটা আবার কে?’ শুভাম সিং নামের আরেক সমর্থক ফরিদ খানের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

এই পাকিস্তানিকে দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বোলার!

আপডেট টাইম : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪