ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

রিজেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: উড়োজাহাজের আসন নিয়ে ‘প্রতারণা’ করায় রিজেন্ট এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে রিজেন্ট এয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ করা হয়েছে। গত ২ জুলাই মাহবুব তালুকদার সিইসির কাছে লিখিত অভিযোগ জমা দেন।
চিঠিতে মাহবুব তালুকদার উল্লেখ করেন, গত ২৭ জুন স্ত্রীসহ চট্টগ্রামে যান তিনি। ওইদিন রিজেন্ট এয়ারের ফ্লাইটটির নম্বর ছিল আরএক্স ০৭৮৬। বিজনেস ক্লাসে তাদের আসন নম্বর ছিল ১–এ ও ২–ডি। দুজনেরই বোডিং পাসে ভিআইপি সিল মারা ছিল।

উড়োজাহাজে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রীর সঙ্গে মাহবুব তালুকদারের শুভেচ্ছা বিনিময় হয়।

অভিযোগে মাহবুব তালুকদার বলেন, ‘উড়োজাহাজটি রানওয়েতে রাখা ছিল বলে আইজিপিকে গাড়িতে করে আগেই নিয়ে যাওয়া হয়। আমাদের তোলা হয় সবার পরে। গিয়ে দেখি বিজনেস ক্লাসের কোনো আসন খালি নেই। আমাদের আসনে বসে আছেন আইজিপি ও তার স্ত্রী। উড়োজাহাজের কর্মীরা আমাদের টেনে নিয়ে ইকোনমি ক্লাসের আসনে বসায়। এ অনিয়মের কারণ সম্পর্কে জানতে চাইলে কর্তব্যরত এয়ার হোস্টেস কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমি এ সময় উড়োজাহাজ থেকে নেমে যেতে চেয়েছিলাম। কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে যাওয়ায় তা করা সম্ভব হয়নি।’

মাহবুব তালুকদার আরও উল্লেখ করেন, ‘এ বিষয়ে পরে আমি চিফ পার্সারের কাছে জানতে চাই। তার জবাব ছিল, গ্রাউন্ড স্টাফরা ভুল করে আমাদের ইকোনমিতে বসিয়েছে। তখন আমি বলি, তবে আমাদের উপযুক্ত স্থানে বসানো হোক। কিন্তু চিফ পার্সার এরও কোনো সদুত্তর দিতে পারেননি। পরে জেনেছি, আইজিপি ও তার স্ত্রীর টিকিট ছিল ইকোনমি ক্লাসের।’

এ বিষয়ে রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেশনাল অফিসার-সিওও আশীষ রায় চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গেই সঙ্গে তদন্ত শুরু করেছি। তদন্তে কারও বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, এটি রিজেন্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনার বিষয়। কে কোন আস‌নে বস‌বেন তা এয়ারলাইন্স কর্তৃপক্ষই নির্ধারণ ক‌রেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষের নির্ধা‌রিত আস‌নে ব‌সেই ভ্রমণ ক‌রে‌ছেন আই‌জি‌পি।

ইসির আইন শাখা থেকে জানা যায়, গত রোববার ইসি সচিবালয় থেকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্যানেলভুক্ত আইনজীবীদের মধ্য থেকে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

রিজেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯