ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

২১ হাজার ৬৯৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ২১ হাজার ৫৯৮ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৩৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৩৬৪ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩১টিসহ মোট ৫৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান।

রোববার ভোর ৫টায় (সৌদি সময় রাত ৩টা) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে রাত ১টায় হজ কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মদিনা গমন, চিকিৎসাসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে মক্কার মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

২১ হাজার ৬৯৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯