ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

ঈশ্বরদী রেলস্টেশনে মুক্তিযোদ্ধাদের ট্রেন অবরোধ,বিক্ষোভ মিছিল,অবস্থান ধর্মঘট ও পথসভা পালন

জেলা প্রতিনিধি,ঈশ্বরদী: মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার মূল আসামি গ্রেফতার,দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান ও প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে ঈশ্বরদী রেল স্টেশনে ট্রেন অবরোধ,বিক্ষোভ মিছিল,অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এসব কর্মসুচি পালন করা হয়।

এ সময় তারা আন্তঃনগর কপোতাক্ষ,রুপসা ও আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এতে আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতারাও অংশ নেন। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও পথসভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন বিশ্বাস,ফজলুর রহমান ফান্টু,আইয়ুব আলী, রিয়াজ উদ্দীন,আওয়ামীলীগ নেতা ইসাহক আলী মালিথা, হাবিবুল ইসলাম,রেজাউল করীম রাজা,জহুরুল ইসলাম মালিথা,মহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,আতিয়া ফেরদৌস কাকলী,যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন ও নিহত মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তন্ময়, ।
বক্তারা অভিযোগ করে বলেন, নির্মানাধীন রুপপুর পরমাণু প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরনের ২৮ কোটি টাকা অবৈধভাবে ভাগাভাগিতে বাধা দেওয়ায় গত ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে তার নিজ বাড়িতে গিয়ে একটি চিহিৃত চক্রের সদস্যরা গুলি করে হত্যা করে। তারা বলেন,মূল আসামি স্পষ্ট হওয়ার পরও গ্রেফতারে কাল ক্ষেপন করা হচ্ছে।

তবে নিহত সেলিমের ছেলে তন্ময় দাবি করে বলেন, আমরা যদি প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাত করতে পারতাম তাহলে প্রধান মন্ত্রী নিশ্চয় আসামি গ্রেফতার ও সঠিক বিচারের ব্যবস্থা করতেন বলে বিশ্বাস করি।

বক্তারা আরও বলেন, আগামি তিন দিনের মধ্যে চিহিৃত মূল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বলেন, ঘোষিত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রেল ও সড়ক পথ অবরোধসহ বৃহত্তর কর্মসুচি পালন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ঈশ্বরদী রেলস্টেশনে মুক্তিযোদ্ধাদের ট্রেন অবরোধ,বিক্ষোভ মিছিল,অবস্থান ধর্মঘট ও পথসভা পালন

আপডেট টাইম : ১১:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯