ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘এটা আমার জন্য অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের ও গৌরবের বিষয়। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশ-বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব।

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন—এমন এক প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে মনে হয়, চ্যালেঞ্জ তো আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, সেটা হয়তো আমরা করতে পারি না। আমাদের এই অক্ষমতা দুঃখজনক।’

প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব আরও বলেন, ‘সবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব এবং প্রধানমন্ত্রীর মহান কাজগুলো মানুষের সামনে যথাযথভাবে উপস্থাপন করব।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, এমএম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪