ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লিটন-মিরাজের জুটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃদুর্দান্ত এক ছুটে চলা ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে। ছয় উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। ওই পথেই গড়ে ফেলেছিলেন বিশ্ব রেকর্ড গড়া জুটিও। আন্তর্জাতিক টেস্টে ৩০ রানের নিচে ৬ উইকেট হারানো ইনিংসে এই প্রথম সপ্তম উইকেটে ১৫০ ছাড়ানো জুটি দেখল ক্রিকেট বিশ্ব।

৩১ আগস্ট, শনিবার বিনা উইকেটে ১০ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আর ৪ রান যোগ করতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। তাতে আজকের দিনে ১৬ রান যোগ করতেই বাংলাদেশ হারায় ৬ উইকেট।

এমন ধ্বংসস্তূপে ব্যাট করতে এসে প্রতিরোধ গড়েন লিটন ও মিরাজ। দুজনে মিলে দারুণ সব শট খেলেছেন। রান তুলেছেন দুজনে পাল্লা দিয়ে। সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন তারা।

মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি। ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন-মিরাজ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা।

এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন আবদুল রাজ্জাক ও কামরান আকমল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লিটন-মিরাজের জুটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪