ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডাক্তারদের দাবি যৌক্তিক, দ্রুত সমাধানের চেষ্টা চলছে : হাসনাত

সিটিজেন প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেগুলো যৌক্তিক।দ্রুত সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব সেটি অন্যকিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে থাকা ডাক্তারদের সাথে সভা শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ডাক্তারদের ওপর যে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন জায়গাতে এসব হামলা হয়েছে। যারা হামলার সাথে জড়িত তাদের রাজনৈতিক দল মত আদর্শের ঊর্ধ্বে ওঠে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় নিরাপদ থাকে সেটি নিশ্চিত করতে হবে। কোনো কারণে যদি ডাক্তাররা তাদের কর্মস্থলে নিরাপদ বোধ না করেন তাহলে কোনোভাবে রোগীদের সুষ্ঠু সেবা দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, সভায় ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেটি নিয়ে কথা হয়েছে। কর্তৃপক্ষকে এসব দাবির ব্যাপারে খুবই পজেটিভ মনে হয়েছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। ফলে হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগসহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডাক্তারদের দাবি যৌক্তিক, দ্রুত সমাধানের চেষ্টা চলছে : হাসনাত

আপডেট টাইম : ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪