ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কমিউনিটি ট্রাফিক চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি

সিটিজেননিউজ ডেস্কঃরাজধানী ঢাকার যানজট নিরসনে নিজ উদ্যোগে কমিউনিটি ট্রাফিক চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ফুলবাড়িয়া থেকে এ ব্যবস্থা চালু করা হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানান, ঢাকার সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও গুলিস্তান সিটি টার্মিনালে কমিউনিটি ট্রাফিক ব্যবস্থাপনা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র ঢাকায় এ ব্যবস্থা চালু করা হবে। এছাড়া গুলিস্তান, জিরো পয়েন্ট, সায়দাবাদ, পল্টনসহ যে সমস্ত এলাকায় সব সময় যানজট থাকে সেসব পয়েন্টে কমিউনিটি ট্রাফিক পুলিশ চালু করা হবে।

জানা গেছে, প্রতিটি টার্মিনালে ২০ জন করে কমিউনিটি ট্রাফিক সদস্যরা স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করবেন। টার্মিনালগুলোতে চালকদের রেষারেষি, আড়াআড়ি করে গাড়ি রাখার কারণে অনেক সময় কোনো যানবাহন বেরও হতে পারে না আবার প্রবেশও করতে পারে না। এতে যানজটের সৃষ্টি হয়। তাই এই সমস্যার সমাধান করতে সড়ক পরিবহন মালিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. সাইফুল আলম বলেন, পরীক্ষামূলকভাবে ঢাকার সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও গুলিস্তান সিটি টার্মিনালে এই সেবা চালু করেছি। যদি এতে সফলতা আসে তবে পর্যায়ক্রমে আমরা ঢাকার সব টার্মিনালে চালু করবো।

তিনি বলেন, পরিবহন শ্রমিকদের মধ্যে যারা বিনা পারিশ্রমিকে কাজ করতে আগ্রহী এবং বাইরে থেকেও যারা আগ্রহী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদেরকে শুধু খাবারের টাকা দেব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কমিউনিটি ট্রাফিক চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি

আপডেট টাইম : ১০:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪