ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

সিটিজেন প্রতিবেদকঃদলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাজিসহ অনৈতিক কাজে জড়িতদের বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। আইনি পদক্ষেপের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় দলের দায়িত্বশীল নেতারা এজাহার দায়ের করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নেতারা ওই খালের জায়গা দখলমুক্ত করে থানায় এজাহার দাখিল করেছেন।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ২০ জনের বিরুদ্ধে রোববার ভালুকা থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ এজাহার দায়ের করেন।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ আসছে। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

আপডেট টাইম : ০৮:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪