ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বন্যা দুর্গতদের জন্য খরচের হিসাব দিলেন শায়খ আহমাদুল্লাহ

সিটিজেননিউজ ডেস্কঃআস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ বন্যার্তদের জন্য ব্যয়ের হিসাব প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ খরচের কথা জানান। সেখানে ৩১ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২২৫ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পোস্টে তিনি লেখেন, ‘বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। বিতরণও সম্পন্ন হয়েছে অর্ধেকের বেশি। তারই বিস্তারিত খরচের হিসাব এখানে দেওয়া হলো।

শনিবার থেকে শুরু হবে পুনর্বাসনের যাচাই বাছাইয়ের পর্ব। এ কার্যক্রম চলবে কয়েকমাস ধরে। পুনর্বাসনের প্রতিটি ধাপ শেষে এর বিস্তারিত হিসাব দেওয়া হবে। আর বছর শেষে অডিট তো থাকছেই।

আনন্দের বিষয় হলো, আমাদের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ ১ শতাংশেরও কম, সেবামূলক কাজের ইতিহাসে যা আমাদের জানা মতে এক বিরল ঘটনা।’

শায়খ আহমাদুল্লাহ জানান, বন্যা দুর্গত অঞ্চলে এখনও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে। সেখানকার ত্রাণ পরিবহন, স্বেচ্ছাসেবকদের থাকা-খাওয়া, যাতায়াত এবং ঢাকায় স্বেচ্ছাসেবকদের খাওয়া-দাওয়া ইত্যাদির হিসাব প্রকাশিত তালিকায় সংযুক্ত হয়নি। চূড়ান্ত হিসাবে সেসবও যুক্ত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বন্যা দুর্গতদের জন্য খরচের হিসাব দিলেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট টাইম : ১১:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪